চলতি মাসেই আসছে অ্যাপলের নতুন পণ্য

৫ অক্টোবর, ২০১৯ ১৭:২৫  
অ্যাপলের নতুন আইফোন ১১, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ সেপ্টেম্বরে বাজারে আসে। চলতি মাসে অ্যাপলের আরো কয়েকটি পণ্য বাজারে আসছে। ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এবং আইপ্যাড প্রো মডেল বাজারের আনবে অ্যাপল। ৩০ অক্টোবর নিউ ইয়র্কে এই পণ্য উন্মোচন করা হবে। এবার ম্যাকবুক প্রো মডেলে নতুন ডিজাইনের কি-বোর্ড ব্যবহার হবে। ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো এর সাইজেই ১৬ ইঞ্চি ম্যাকবুক উন্মোচন হবে। যদিও পাতলা বেজেল থাকার কারনে বড় ডিসপ্লে থাকবে। ২০১৮ সালে ১১ ইঞ্চি আর ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো উন্মোচন করেছিল অ্যাপল। কোম্পানির হাই এন্ড ট্যাবলেট সিরিজে আপডেট আসতে চলেছে। আইফোন ১১ সিরিজের ফোনের মতোই নতুন আইপ্যাড প্রো মডেলে থাকতে পারে এ১৩ চিপ। এছারাও একটি ট্র্যাকিং পণ্যও উন্মোচন করতে পারে অ্যাপল। ছোট্ট এই পণ্য যে কোন জিনিজে লাগিয়ে রাখলে সহজেই তা খুঁজে পাওতা যাবে।